ঠিকাদার এসোসিয়েশন হালুয়াঘাট এর নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন মেসার্স হাসিম মাষ্টার এন্ড সন্স ঠিকাদার প্রতিষ্ঠানের স্বত্ব অধিকারী মো.জাকির হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মেসার্স সোয়েবা ইন্টারন্যাশনাল ঠিকাদার প্রতিষ্ঠানের স্বত্ব অধিকারী এম মওদুদ সোহেল।

সম্প্রতি আয়োজিত এক সভায় ঠিকাদার এসোসিয়েশন হালুয়াঘাটের উপদেষ্টা কমিটির মো. আবু হাসনাত বদরুল কবীর,মো.মশিহুর রহমান,মো.আব্দুল বারী,নাদিম আহমেদ,মো.আনিসুজ্জামান,মো.হাবিবুর রহমান, মো.আলী হায়দার খান বাবুলের স্বাক্ষরিত ২১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়।

সভায় উপস্থিত সদস্যরা নতুন নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেন এবং সংগঠনের উন্নয়ন ও ঠিকাদারদের স্বার্থরক্ষায় একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

নবনির্বাচিত সভাপতি মো.জাকির হোসেন বলেন, ঠিকাদারদের অধিকার রক্ষা ও পেশাগত মান উন্নয়নে আমরা কাজ করবো। সাধারণ সম্পাদক এম মওদুদ সোহেল জানান, সংগঠনকে আরও সক্রিয় ও গতিশীল করতে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে।

সভায় সংগঠনের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন এবং নতুন কমিটিকে শুভেচ্ছা জানান।