ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের ৩১১ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। আজিজুল হাকিম আজিজকে সভাপতি ও মো. রাকিব হোসেনকে সাধারণ সম্পাদক হিসাবে নাম ঘোষণা করা হয়েছে।

শনিবার (২ মে) রাত ৯ টার কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের সই করা বিজ্ঞপ্তিতে এসব কমিটি অনুমোদন করা হয়।

সভাপতি আজিজুল হাকিম আজিজ বলেন, সুদীর্ঘ প্রায় ২৩ বছর পর ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। দক্ষিণ জেলা ছাত্রদল একটি বৃহৎ এবং সাংগঠনিক শক্তিশালী ইউনিট। বিগত আন্দোলন সংগ্রামে অসংখ্য যোগ্য, ত্যাগী, নির্যাতিত এবং পরীক্ষিত ছাত্রনেতা এই সংগঠনের জন্য কাজ করেছেন।

আন্তরিকভাবে চেষ্টা করেছি, ব্যক্তি স্বার্থ, প্রতিহিংসা এবং গ্রুপিং এর উর্দ্ধে সমন্বয়ের মাধ্যমে সবাইকে যথাযথ মূল্যায়নের। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একজন আদর্শিক কর্মী হিসেবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর আদর্শে পরিচালিত, গণতন্ত্রের মা সদ্য প্রয়াত আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাতৃস্নেহে বেড়ে উঠা এবং প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান এর নেতৃত্বে পরিচালিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার দায়িত্ব সততা, স্বচ্ছতা এবং ন্যায়পরায়ণতার ভিত্তিতে পালন করার চেষ্টা করছি।