বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার অধীনে গফরগাঁও উপজেলা শাখা জাসাসের ০৭ সদস্য বিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

সম্প্রতি জেলা জাসাসের অনুমোদিত এ কমিটিতে আতিকুল হাকিম কাঞ্চন-কে সভাপতি, নুরে আলম ও জানি রহমান-কে সহ-সভাপতি, এস এম আব্দুল হুদা-কে সাধারণ সম্পাদক, রিয়াদ আরেফিন-কে সহ-সাধারণ সম্পাদক, মাজাহারুল ইসলাম-কে সাংগঠনিক সম্পাদক এবং রিয়াদ সরকার-কে দপ্তর সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।

নবগঠিত এ কমিটি অনুমোদনের খবরে গফরগাঁও উপজেলার সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক সাড়া পড়েছে। সংগঠনের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে গফরগাঁও উপজেলা জাসাস আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী হবে।

এ সময় নবনির্বাচিত নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাদের সফলতা কামনা করা হয়। পাশাপাশি দেশের জাতীয়তাবাদী, সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনে জাসাসের কার্যক্রম আরও বেগবান হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করা হয়।