ময়মনসিংহের গফরগাঁওয়ে ৫ বছরের শিশুর সাথে বিকৃত যৌনাচারের মামলায় রাহাত (১৫) নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার রাহাত উপজেলার নয়ন মিয়ার ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

রবিবার (৩ মে) দুপুরে ময়মনসিংহ জেলা পুলিশের কার্যালয় থেকে রাহাতকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মধ্যরাতে ওই শিশুর বাবা বাদি হয়ে পাগলা থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

পরে শনিবার রাত ১১ টার দিকে রাহাতকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, গত শনিবার (২৫ এপ্রিল) দুপুরে নয়ন মিস্ত্রির ছেলে রাহাত ওই শিশুকে টেলিভিশন দেখানোর কথা বলে বাড়িতে ডেকে নিয়ে শিশুর সাথে বিকৃত যৌনাচার (পোস্টকোইটাল ব্লিডিং) করে। পরবর্তীতে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার (২৭ এপ্রিল) তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে দুই দিন চিকিৎসা নিয়ে বুধবার (২৯ এপ্রিল) পর্যন্ত হাসপাতালে চিকিৎসা নেন।

হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়িতে যাওয়ার পর ওই শিশুর পরিবার স্থানীয় প্রভাবশালীদের কারণে কার্যত অবরোদ্ধ হয়ে পড়ে। স্থানীয় সালিশকারিরা মিমাংসা করে দিবে বলে থানায় যেতে বাধা দেয়। তবে, বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এমতাবস্থায় সালিশকারিরা পিছু হটলে পুলিশের সহায়তায় ওই শিশুর বাবা বৃহস্পতিবার রাতে পাগলা থানায় ওই কিশোরের নামে ধর্ষণ মামলা করেন।

ওসি মো. আমিনুল ইসলাম বলেন, মামলার পর অভিযুক্ত রাহাতকে তার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।