ময়মনসিংহের তারাকান্দায়,প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) (উপজেলা পর্যায়ে) উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত ফাইনাল খেলা শনিবার (২মে) তালদিঘি খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহবায়ক ও ফুলপুর তারাকান্দার গনমানুষের নেতা জননেতা মোতাহার হোসেন তালুকদার।

তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলামের সভাপতিত্বে খেলায় আরও উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জীবন আরা বেগম ও তারাকান্দা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কাজী আব্দুল বাতেন,কাকনী ইউনিয়ন বিএনপির সভাপতি আবু হানিফ সওদাগর,উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন বিদ্যালযের প্রধান শিক্ষকবৃন্দ।