জামালপুরের ইসলামপুরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে স্থানীয় সংসদ সদস্যের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় ইসলামপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ সভায় উপজেলার সমস্যা, সম্ভাবনা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ সুলতান মাহমুদ বাবু।

সভায় তিনি উন্নয়নমূলক কর্মকাণ্ড জনসাধারণের কাছে তুলে ধরতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন এবং স্থানীয় উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সাংবাদিকদের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন।

ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজমউদ্দৌলা পাহলোয়ান, সাংগঠনিক সম্পাদক আবির আহমেদ বিপুল, নাজিম হোসেন নোমান, উপজেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি নাহিদা সাফিজ বিন্তি, প্রেসক্লাবের সাবেক সভাপতি ফিরোজ খান লোহানী, সদস্য আলমাস হোসেন আওয়ালসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এতে স্থানীয় কর্মরত সাংবাদিক এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।