সদ্য প্রয়াত মুক্তাগাছা প্রেসক্লাবের সদস্য, দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা ও সিনিয়র সাংবাদিক মনোনেশ দাসের স্মরণে বৃহস্পতিবার সন্ধ্যায় মুক্তাগাছা প্রেসক্লাব ভবনে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
প্রেসক্লাবের সভাপতি এফ এম এ সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এম ইদ্রিছ আলী।
সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এ জেড এম ইমাম উদ্দিন মুক্তা, শহীদ স্মৃতি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আলী ইদ্রিস, প্রেসক্লাবের সহসভাপতি আবু সালেহ মো. মুসা, সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল হক সরকার, শফিউল্লাহ সরকার, সহসাধারণ সম্পাদক এ এইচ এম মাজহারুল আজাদ বুলবুল, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আলম সাংবাদিক মাহবুব আলম খান, মাহবুবুল আলম রতন, মো. মোফাজ্জল হোসাইন, নাসির উদ্দিন ফকির, রাশিদুল আলম শিমুল, মো. হজরত আলী, রিপন সারওয়ার, মিজানুর রহমান জুয়েল প্রমুখ ও গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা প্রয়াত মনোনেশ দাসের কর্মময় জীবন, পেশাগত নিষ্ঠা এবং সাংবাদিকতায় তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
শোকসভায় মনোনেশ দাসের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।