নেত্রকোনায় জেলা প্রশাসনের উদ্যোগে মহান মে দিবস ও জাতীয় স্বাস্থ্য সেফটি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১০টায় জেলা শহরের মুক্তারপাড়া মাঠে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ আরিফুল ইসলাম সরদারের সভাপতিত্বে র‍্যালির উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি ও নেত্রকোনা-২ (বারহাট্টা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক।

র‍্যালিতে অংশ নেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু, পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুখময় সরকার, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল হাশেম, জেলা বিএনপি নেতা মো. আব্দুল্লাহ আল মামুন খান রনি, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল কাদের সুজা ও এস এম মনিরুজ্জামান দুদু, জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী, সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীমসহ বিভিন্ন শ্রমিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা শ্রমিকদের অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।