কক্সবাজারের রামু উপজেলায় বন্য হাতির আক্রমণে একই পরিবারের মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পশ্চিম খুনিয়াপালং এলাকার আব্দুল করিমের কলোনিতে এই দুর্ঘটনা ঘটে।
খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের সদস্য জয়নাল আবেদিন বাবুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন আছমা বেগম ও তার তিন বছরের মেয়ে ছেমন।
স্থানীয় স‚ত্রে জানা গেছে, বাড়ির আশপাশে হঠাৎ বিকট শব্দ। ভোরের দিকে তিনটি বন্য হাতির একটি দল লোকালয়ে ঢুকে পড়ে তাÐব শুরু করে। হাতিগুলো সৈয়দ কলোনির বেশ কিছু ঘরবাড়ির সীমানাপ্রাচীর ভাঙচুর করে এবং আশপাশের গাছপালা উপড়ে ফেলে। এসময় আতঙ্কিত হয়ে ঘর থেকে বের হতেই হাতির সামনে পড়ে যান আছমা বেগম ও তার শিশু কন্যা। হাতির পায়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দা বেলাল উদ্দিন জানান, গত কয়েক দিন ধরেই খাবারের সন্ধানে বন্য হাতির পাল খুনিয়াপালং ও দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিচরণ করছে। বৃহস্পতিবার ভোরে আচমকা লোকালয়ে হানা দেওয়ায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় পুরো এলাকা আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয়রা জানান, মুলত বনাঞ্চল উজাড় হওয়া এবং হাতিগুলো খাদ্যাভাবের কারণে কোন কোন সময় লোকালয়ে চলে আসছে। বন বিভাগ ও প্রশাসনকে দ্রুত এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।