ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দুই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার দুপুরে নাসিরনগর উপজেলা পরিষদ এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহীনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার চাতলপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম ও উপজেলার গোয়ালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আজহারুল হক চৌধুরী।

এ ব্যাপারে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহীনুল ইসলাম বলেন, তাদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য ও নাশকতার অভিযোগে মামলা রয়েছে। ওই মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, গত ২০২৪ সালের ২ সেপ্টেম্বর ১১৮ জনকে আসামি করে বিস্ফোরক আইনে মামলা করেন নাসিরনগর উপজেলা কৃষক দলের সদস্য সচিব শাহ আলম পাঠান। ওই মামলার এজাহারভুক্ত আসামি হলেন চাতলপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম ও গোয়ালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল হক চৌধুরী ।