মোহনগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা মাল্টি পারপাস হলরুমে, উপজেলা নির্বাহী অফিসার আমেনা খাতুনের সভাপতিত্বে গত মাসের অপরাধ চিত্র ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কর্মপরিকল্পনা তুলে ধরেন, মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো : হাফিজুল ইসলাম হারুন।
অন্যান্যদের মধ্যে বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি এমএ কাদের, মহিলা কলেজের অধ্যক্ষ মুখলেসুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী পুতুল, জামায়াতের আমীর কাজী মোফাজ্জল হোসেন সবুজ, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুর রহিম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আলতাব হোসেন, উপজেলা প্রকল্প কর্মকর্তা মেহেদী হাসান মৃধা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইমরান, সিনিয়র সাংবাদিক এস এম সারোয়ার খোকন, অন্যান্য সাংবাদিকবৃন্দ প্রমুখ।