জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে নেত্রকোনায় জেলা লিগাল এইড কমিটির উদ্যোগে মঙ্গলবার সকাল ১০টায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে জেলা শহরে একটি র‌্যালি বের করা হয়। পরে মুক্তারপাড়া পাবলিক হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা ও দায়রা জজ মরিয়ম মুন মঞ্জুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সিনিয়র জেলা ও দায়রা জজ ড. এ কে এম এমদাদুল হক, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম রাজিবুল হাসান, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু, পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. আরিফুল ইসলাম সরদার, জিপি অ্যাডভোকেট মাহফুজুল হক, পিপি অ্যাডভোকেট আবুল হাশেম, জেলা লিগাল এইড অফিসার সাইমুন আল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জিয়াউদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক।

বক্তারা বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং ন্যায়বিচার নিশ্চিত করতে দরিদ্র ও অসহায় মানুষের জন্য রাষ্ট্রীয় আইনগত সহায়তা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই সেবাকে আরও মানুষের কাছে পৌঁছে দিতে সবাইকে সচেতনতা বাড়াতে হবে।