ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সালটিয়া ইউনিয়নে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি অসহায় পরিবারের স্বপ্ন ও শেষ সম্বল ছাই হয়ে গেছে।
সোমবার (২৭ এপ্রিল) আনুমানিক রাত ১০:৩০ মিনিটে ইউনিয়নের পুখুরিয়া গ্রামের খান বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, পুখুরিয়া গ্রামের বাসিন্দা ইব্রাহিমের গোয়ালঘরে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়।মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো ঘরে ছড়িয়ে পড়ে।
৩টি গরু জীবন্ত পুড়ে মারা যায়, গোয়ালঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়, পরিবারের শেষ সম্বলও হারিয়ে নিঃস্ব অবস্থা। আগুন লাগার খবর শুনেই গ্রামবাসী ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে আগুন ভয়াবহ রূপ ধারণ করায় কোনো কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।