ময়মনসিংহের নান্দাইলে নিজের ৩ বছর বয়সি কন্যা সন্তানের সামনে দলবদ্ধ ধর্ষণের ঘটনার মামলায় হেলাল উদ্দিন (৫৫) নামের অজ্ঞাতনামা আসামি কে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে অভিযান চালিয়ে তাকে গাংগাইলের কান্দিউড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করে সোমবার দুপুরে ময়মনসিংহ কোর্টে প্রেরণ করে। হেলাল উদ্দিন ওই গ্রামের মৃত হাসেন উদ্দিনের পুত্র।
হেলাল উদ্দিন কে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে মামলার তদন্তকারী কর্মকর্তা মোজাহিদুল ইসলাম।
এদিকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গত রবিবার দুপুরে ভোক্তভোগীর বাবা রিয়াজ উদ্দিন বাদী হয়ে কান্দিউড়া গ্রামের জব্বারের পুত্র কাজল মিয়ার জনের নাম উল্লেখ ও ৪/৫ কে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন।
গত সপ্তাহের সোমবার সুনামগঞ্জের ধর্মপাশা বাবার বাড়ি থেকে কন্যা সন্তান কে নিয়ে ময়মনসিংহের ভালুকা শ্বাশুড়ির কাছে বেড়াতে যাওয়ার জন্য বের হন ভুক্তভোগী নারী। মাঝখানে পথ হারিয়ে নান্দাইল চৌরাস্তা এলাকায় নেমে পড়েন। পরে কাজল মিয়া নামের এক ব্যক্তি তাকে ভালুকায় পৌঁছে দেবার কথা বলে নান্দাইল -তাড়াইল সড়কের শিমুলতলা বিলে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে।
এক পর্যায়ে নান্দাইল -তাড়াইল সড়কের পাশে ভোক্তভোগী রেখে যান। সড়কে কন্যা সন্তান কে নিয়ে কাঁদতে দেখে সুজন মিয়া নামের এক ইজিবাইক চালক উদ্ধার করে কান্দিউড়া গ্রামের মতি মিয়া বাড়িতে আশ্রয় রাখেন। পরে খবর পেয়ে শনিবার দুপুরে পুলিশ গিয়ে ভোক্তভোগী নারীকে উদ্ধার করে।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আজহারুল ইসলাম বলেন- এঘটনায় হেলাল নামের একজনে গ্রেফতার করা হয়েছে। জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।