ময়মনসিংহ সদর উপজেলার সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন নবাগত ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আরিফুল ইসলাম।

সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হুরায়রা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহাজাহান কবীর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মনিরুল হক ফারুক রেজা, যুব উন্নয়ন কর্মকর্তা আবু আহসান মোঃ রেজাউল হক, সমাজসেবা কর্মকর্তা মাকসুদা খাতুন, কোতোয়ালি মডেল থানার ওসির প্রতিনিধি আব্দুল্লাহ আল আজাদ,বিএনপির নেতা মাহবুবা আক্তার,মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সার,বীর মুক্তিযোদ্ধা আমিন আহমেদ,পরিসংখ্যান অফিসার মেহেদী হাসান, সুপার মোঃ শফিকুল আলম,সদর প্রশাসনিক কর্মকর্তা মোঃ মাহবুবুল আলমসহ অন্যান্য সদস্যরা।

সভায় সভাপতির বক্তব্যে নবাগত ইউএনও মোঃ আরিফুল ইসলাম বলেন,আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সম্মিলিত প্রচেষ্টা জরুরি। গ্রাম আদালত চালু থাকলে সাধারণ মানুষের ছোটখাটো বিরোধ স্থানীয় পর্যায়েই নিষ্পত্তি হবে, ফলে আদালতের মামলার জট কমে আসবে।

তিনি মাদকবিরোধী কার্যক্রম জোরদার করতে পুলিশ প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। পাশাপাশি অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

ইউএনও আরও বলেন, “ফুয়েল চুরি, মাদক, বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা কমিটিকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। এ ক্ষেত্রে জনগণের সচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ।