নেত্রকোনা জেলা প্রশাসন ও শহর সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে সমাজসেবা অধিদপ্তরের ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রাফিকুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সহায়ক উপকরণ বিতরণ করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ শাহ আলম।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন এই উপকরণগুলো অসহায় মানুষের জীবনমান উন্নয়নে এবং তাদের আত্মনির্ভরশীল করতে কার্যকর ভূমিকা রাখবে। আমাদের লক্ষ্য ভিক্ষাবৃত্তিমুক্ত একটি উন্নত ও স্বনির্ভর নেত্রকোনা গড়া। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা পৌঁছে যাব সেই লক্ষ্যে।