ময়মনসিংহে আমির উদ্দিন হত্যা মামলায় লোকমান হোসেন নামে একজনকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। একই সাথে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায় আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

মৃত্যুদন্ডপ্রাপ্ত লোকমান হোসেন জেলার মু্ক্তাগাছা উপজেলার শশরা উত্তর পাড়া গ্রামের মৃত ইসব আলীর ছেলে।

রবিবার (২৬ এপ্রিলদ বিকালে ময়মনসিংহ অতিরিক্ত দ্বিতীয় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কোহিনুর আর্জুমান আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

আদালতের বেঞ্চ সহকারি মো. মঞ্জুরুল আলম এক জনের মৃক্যুদন্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

সহকারী সরকারি কৌঁসুলি আলী হায়দার খান দীপু মামলার নথির বরাত দিয়ে বলেন, গত ২০১৯ সালের ১৬ জুন রাত ১০ টার দিকে মুক্তাগাছা উপজেলার শশরা উত্তর পাড়া গ্রামের মৃত আফছর আলীর ছেলে আমির উদ্দিন বাড়ির পাশে বসে ছিলেন। এসময় পুর্ব বিরোধের জেরে লোকমান হোসেন তাকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তার স্থানীয়রা টের পেয়ে আমির উদ্দিনকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই ঘটনার পরদিন দিন আমির উদ্দিনের ছেলে হাবিবুর রহমান বাদী হয়ে লোকমান হোসেনকে আসামি করে মামলা দায়ের করেন।