২৫ এপ্রিল বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষে রবিবার (২৬ এপ্রিল) ময়মনসিংহ সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।
র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডাঃ ফয়সল আহমেদ। এসময় উপস্থিত ছিলেন ডিআরএস মেডিকেল অফিসার ডা. মোখলেছুর রহমান, মেডিকেল অফিসার ডা. রিপন কুমার রায়, এসএমও (ম্যালেরিয়া নির্মূল কর্মসূচি) ডা. রাহাত কবির, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সৈয়দ জাবেদ হোসেন, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা শাহ আলম, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক আবুল কালাম আজাদ, জেলা স্যানিটারি ইন্সপেক্টর শামছুল আলমসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, ম্যালেরিয়া প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং সময়মতো চিকিৎসা গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সবাইকে মশা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।