নেত্রকোনা সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার সদর উপজেলার আমতলা ইউনিয়নে ২০২৫ ২৬ অর্থবছরে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির আওতায় ভর বিল হতে কাটাখালি বাজার হয়ে শিবনগর বুড়িজুরি আতকাপাড়া হয়ে আনচা বিল পর্যন্ত ৭০০০ কিলোমিটার খাল পুনখনন কাজের উদ্বোধন করা হয়েছে।
জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে খাল খনন কাজের উদ্বোধন করেন নেত্রকোনা ১ আসনের সংসদ সদস্য ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা-২ সদর, বারহাট্টা আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক মোঃ আনোয়ারুল হক।
অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু, পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপসচিব পৌর প্রশাসক মোহাম্মদ আরিফুল ইসলাম সরদার, সদর উপজেলা নির্বাহী অফিসার ইউএনও আসমা বিনতে রফিক, জেলা বিএনপি নেতা মোঃ আব্দুল্লাহ আল মামুন খান রনি, তাজেজুল ইসলাম ফারাস সুজাত, বজলুর রহমান পাঠান,এস এম শফিকুল কাদের সুজা, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন রিপন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সুলায়মান হাসান রুবেল,সাধারণ সম্পাদক এডভোকেট খালিদ সাইফুল্লাহ মুন্না, জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী,সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীম প্রমূখ।