নেত্রকোনার মদনে সরকারি নির্দেশনা অমান্য করে অবৈধভাবে মজুত করে বেশি মূল্যে বিক্রি করার অভিযোগ উঠেছে মুদি ব্যবসায়ী ইলিয়াস মিয়ার বিরুদ্ধে। উপজেলার তিয়শ্রী ইউনিয়নে ধুবাওয়ালা বাজারে প্রকাশ্যে সরকারের নির্দশনা উপেক্ষা করে বেশি মূল্য বিক্রি করছেন ইলিয়াস।
তবে এ ব্যাপারে মুদি ব্যবসায়ী ইলিয়াস মিয়া জানান, আমি বেশি মূল্যে বিক্রি করছি না। প্রতি লিটার ১১৫/ ১২০ টাকায় বিক্রি করছি। কোথায় থেকে জ্বালানি তেল এনেছেন জানতে চাইলে ইলিয়াস স্থানীয় সাংবাদিকদের প্রতি দূরব্যবহার করেন। এক পর্যায়ে বলেন এসব ডিজেল আমি কেন্দুয়া থেকে সংগ্রহ করেছি। আপনারা কি করবেন করেনগা। আমি বিক্রি করবই।
অবৈধভাবে জ্বালানী তেল প্রকাশ্যে বিক্রি হচ্ছে এমন অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার বিকালে (২৪ এপ্রিল) সরজমিনে গিয়ে দেখা যায়, মুদি ব্যবসায়ী এলিয়াসের দোকানে দুটি ড্রামে ৪০০/ ৫০০ লিটার ডিজেল মজুত রাখা দেখা যায়৷ এমনকি তিনি প্রকাশ্যে এসব সরকারি মূল্যের বেশি দামে বিক্রি করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন হারভেস্টার মালিক ও একাধিক হেনট্রলি চালক জানান, সরকারের তেল সংকট দেখা দিলে আমরা তার নিকট থেকেই ডিজেল সংগ্রহ করছি। আমাদেরকে বেকায়দায় পেলে ১৫০ টাকা লিটার তার কাছ থেকে নিচ্ছি। আমরা যদি প্রকাশ্যে বলতে চাই তাহলে মারামারির ঘটনা ঘটতে পারে আর আমরা ডিজেল পাব না।
তবে তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপে কামনা করছেন। অবৈধভাবে জ্বালানী তেল বন্ধ করা হউক এবং ন্যায্যমূল্যে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করা হউক বলেও সরকারের নিকট দাবি করেন তারা।
এ বিষয়ে মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রী জানান, এভাবে অবৈধভাবে জ্বালানী তেল মজুত করা যাবে না। যারা করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। তবে এ বিষয়ে সহকারি কমিশনারকে বলা হয়েছে তিনি ঘটনাস্থলে যাবেন।