‎নোয়াখালীর বেগমগঞ্জে চৌমুহনী পৌরসভার ৪নং ওয়ার্ড এলাকা থেকে ২০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় মোঃ শাহাদাত হোসেন (৩২) নামে এক মাদক কারবারিকে আটক করে নোয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

‎বৃহস্পতিবার (২৩এপ্রিল ) রাত পোনে ৮টার দিকে উপজেলার বেগমগঞ্জ মডেল থানাধীন চৌমুহনী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের লাতু হাজীর বাড়ির কবরস্থানের পাশে এ অভিযান চালানো হয়।

‎আটককৃত আসামী মোঃ শাহাদাত হোসেন (৩২) একই ওয়ার্ডের করিমপুর গ্রামের লাতু হাজীর বাড়ির মৃত তোফায়েল আহম্মেদের ছেলে।
‎‎
‎পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির ওসি মো.মহিউদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে এসআই(নিঃ) মোঃ ওসমান গনিসহ একটি টিম চৌমুহনী পৌরসভাধীন লাতু হাজীর বাড়ির কবরস্থানের উত্তর পাশে পুকুরের ঘাটলায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ শাহাদাত হোসেন কে আটক করে। এসময় তার দেহ তল্লাশী করে ২০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
‎‎
‎জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ‘র অফিসার ইনচার্জ, মো. মহিউদ্দিন জানান, আটক আসামির বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।