‘পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ’এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ময়মনসিংহের হালুয়াঘাটে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়।
বৃহস্পতিবার সকালে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান আয়োজনে ও হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে উপজেলা কনফারেন্স হলরুমে পুষ্টি সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রাণেশ চন্দ্র পণ্ডিত এর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহাবুবুল আলম,উপজেলা মৎস্য কর্মকর্তা শতাব্দী রায়,হালুয়াঘাট থানার ওসি ফেরদৌস আলম,উপজেলা সমাজসেবক কর্মকর্তা সানিয়াত সন্ধানি,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গোলে জান্নাত সেতু প্রমুখ।
বক্তারা বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং সুস্থ-সবল জাতি গঠনে পুষ্টির কোনো বিকল্প নেই। পুষ্টি বৈষম্য দূর করে স্বনির্ভর বাংলাদেশ গড়তে সরকারি-বেসরকারি সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
