গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি ২৪ ও ২৫ এপ্রিল ময়মনসিংহের নান্দাইলে সফরে আসছেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিমন্ত্রীর একান্ত সচিব মাহফুজুল আলম মাসুদ, সহকারী একান্ত সচিব মহিউদ্দিন ও ব্যক্তিগত কর্মকর্তা মো. ফরিদুর রেজা সাগর।
সময় সূচি অনুযায়ী জানা গেছে- ২৪ এপ্রিল সকালে ঢাকা থেকে নিজ সংসদীয় এলাকায় এসে জুম্মার নামায আদায় করবেন। বিকালে চন্ডিপাশা সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকার্প টুর্নামেন্ট প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিকাল সাড়ে ৩ টায় ডাকবাংলোতে পল্লী বিদ্যুৎ ডিজিএমের সঙ্গ মতবিনিময় ও বিকাল ৪ টায় কিশোরগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে মতবিনিময় করবেন। বিকাল সাড়ে টায় নান্দাইল উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা বিএনপির বর্ধিত সভায় যোগদান করবেন।
এছাড়াও বিকাল ৫ টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের মোয়াজ্জেমপুর মাজার বাসস্ট্যান্ডে স্পিড ব্রেকারের স্থান নির্ধারন করে সন্ধ্যায় নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করবেন।
২৫ এপ্রিল তিনি সকালে মোয়াজ্জেমপুর সুরেশের বাড়ি -কালিয়াপাড়া সড়ক ও নান্দাইল হেডকোয়ার্টার -বাকচান্দা জিসি সড়কের উদ্ধোধন করবেন। সকাল ১১ টার দিকে গাংগাইল ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নান্দাইল পৌরসভা কার্যালয় পরিদর্শন করবেন।
এছাড়াও বিকালে নান্দাইল উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উপজেলা পরিষদের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জ্বালানি সমস্যা নিরসনে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। এবং শনিবার সন্ধ্যায় নান্দাইল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন।
এদিকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর সফর কে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।