ময়মনসিংহের নান্দাইলে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ধান খেতে পড়ে অন্তত ১৫ যাত্রী আহত হয়েছে। বুধবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ১১ টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইলের মুশুল্লি ইউনিয়নের মেরেঙ্গা কাওয়ারগাতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বাস উল্টে যাওয়ার ঘটনায় আহত যাত্রীদের স্থানীয়রা উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। তবে এ ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি।
নান্দাইল হাইওয়ে থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কিশোরগঞ্জ বাস স্ট্যান্ড থেকে ময়মনসিংহের উদ্দেশে এম কে সুপার পরিবহনের একটি বাস ছেড়ে যায়। বাসটি নান্দাইলে মুশুল্লি ইউনিয়নের মেরেঙ্গা কাওয়ারগাতি এলাকায় আসা মাধ্যমে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে বাসটি সড়কের পাশে বৈদ্যুতিক পিলারের সঙ্গে ধাক্কা লেগে উল্টে পাশের ধান খেতে উল্টে পড়ে যায়। বাসটিতে ৩০ জন যাত্রীর মধ্যে ১৫ জন যাত্রী আহত হয়। স্থানীয় ব্যক্তিদের সহায়তায় দ্রুত তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।
নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিজন কুমার রায় বলেন- খবর পেয়ে তাৎক্ষণি একদল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। আহতদের কে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
