জেলা প্রশাসনের দেয়া নির্দেশনা অনুযায়ী মোটরযান মালিকদের জন্য ফুয়েল কার্ড প্রদানের নির্ধারিত সময়সীমা আজ রবিবার (১৯ এপ্রিল) শেষ হতে যাচ্ছে। কার্ড সংগ্রহের শেষ সময়ে নেত্রকোণার পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের লোকজনদের ব্যস্ত সময় পার করতে দেখা গেছে। গত শুক্রবার ও শনিবার ছুটির দিনেও তাদের কাজ করতে দেখা গেছে।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের লোকজন জানান, গত কয়েকদিনে প্রায় ১৩শ আবেদনকারী ডিজিটাল ফুয়েল কার্ডের জন্য আবেদন করেছেন। সেগুলি পর্যায়ক্রমে যাচাই বাছাই করে ইউএনও স্যারের স্বাক্ষর নিয়ে আবেদনকারীর হাতে দেয়া হচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রায় ৬শ কার্ড অনুমোদন দেয়া হয়েছে। বাকীগুলো অনুমোদন দেয়ার কাজ চলমান রয়েছে।
গত ১৩ এপ্রিল বৈশি^ক পরিস্থিতি বিবেচনায় জ¦ালানী তেলের সরবরাহ ও বিতরণ সুষ্ঠু রাখতে এবং জনদুর্ভোগ লাগব করতে নেত্রকোণা জেলায় মোটরযানে জ¦ালানী তেল প্রাপ্তির ক্ষেত্রে নেত্রকোণা জেলা প্রশাসকের উদ্যোগে ডিজিটাল ফুয়েল কার্ড প্রদানের জন্য গণ বিজ্ঞপ্তি জারি করা হয়। সে জন্য মোটরযান চালকদের ভঁবষপধৎফহবঃৎড়শড়হধ.পড়স এই ঠিকানায় প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন করে অফিসে জমা দেওয়ার জন্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় আগামী ১৮ এপ্রিল থেকে নেত্রকোণা জেলাধীন কোন ফিলিং স্টেশন থেকে ফুয়েল কার্ড ব্যতীত জ¦ালানী তেল সরবরাহ করা হবে না। আবেদনে কাগজ পত্র হিসেবে চাওয়া হয়, জাতীয় পরিচয় পত্র, গাড়ির নিবন্ধনপত্র, ড্রাইভিং লাসেন্স, ২ কপি ছবি ও অন্যান্য কাগজপত্র।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) তাসনীম জাহান জানিয়েছেন, ১৮ এপ্রিলের পর থেকে ফুয়েল কার্ড ব্যতীত ফিলিং স্টেশন থেকে জ¦ালানী তেল সরবরাহ করা হবে না। এই জন্য মোটরযান মালিকদের অনলাইনে আবেদন করে প্রয়োজনীয় কাগজসহ আবেদন কার্যালয়ে জমা দিয়ে রবিবারের মধ্যে কার্ড সংগ্রহ করতে হবে।