ময়মনসিংহের নান্দাইলে পিস্তল ও চাকু সহ মহসিন মিয়া (২৫) নামে এক প্রবাসী যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে নান্দাইল পৌরসভার পাঁচপাড়া থেকে তাকে আটক করা হয়। মহসিন মিয়া উপজেলার নান্দাইল ইউনিয়নের সাভার গ্রামের মৃত দুলাল মিয়ার পুত্র।

এদিকে পুলিশ বলছে মহসিন মিয়ার থেকে উদ্ধার হওয়া পিস্তলটি খেলনা পিস্তল তবে চাকুটি আসল।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে- মহসিন মিয়ার বাবা এবং তাকে ছোট রেখে মারা যান। আত্নীয় স্বজনদের বাড়িতে থেকেই বড় হয়েছেন। গত ৫ বছর পূর্বে আত্নীয়-স্বজন মিলে সৌদি আরবে পাঠিয়ে দেন। দুই মাস পূর্বে সৌদি আরব থেকে দেশে ফেরে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করে মহসিন মিয়া। সে পিস্তল ও চাকু দিয়ে বিভিন্ন মানুষদের ভয়ভীতি দেখিয়ে অপরাধমূলক কর্মকান্ড করতেন। শনিবার দুপুরে নান্দাইল পৌরসভার পাঁচপাড়া এলাকায় ঘুরাঘুরি করতে দেখে স্থানীয়রা জিজ্ঞাসা করলে তার কাছে পিস্তল ও চাকু দেখতে পান। পরে আটকে রেখে পুলিশ কে খবর দিলে পুলিশ গিয়ে পিস্তল ও চাকু সহ মহসিন কে আটক করে থানায় নিয়ে আসে।

জানতে চাইলে থানার ভিতরে আটক থাকা মহসিন বলেন- পিস্তলটি আসল নয় এটি খেলনা পিস্তল। মানুষকে ভয় দেখানোর জন্য ব্যবহার করি। স্থানীয় এক মেয়র (জনপ্রতিনিধি) কে দেখাতে আসছিলাম পিস্তলটি।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম মুঠোফোনে বলেন- খবর পেয়ে পুলিশ পাঠিয়ে মহসিন কে আটক করে থানায় আনা হয়েছে। তার কাছে থাকা পিস্তলটি খেলনা তবে চাকু টি আসল ।