নেত্রকোনার মদনে বিতর্কিত জমিতে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঘর নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার নায়েকপুর ইউনিয়নে আলমশ্রী গ্রামে এমন ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার আলমশ্রী গ্রামের মৃত ফজলুর রহমানের পুত্র মহর উদ্দিন একই গ্রামের আব্দুল খালেক, আব্দুল মালেখসহ ৮ জনের নাম উল্লেখ করে ৮ এপ্রিল ২০২৬ ইং তারিখে নেত্রকোনা বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করলে মামলাটি আমলে নিয়ে মদন থানার এ.এস.আই (নিঃ) মোঃ মজিবর রহমান গত ১৬ এপ্রিল ২০২৬ ইং তারিখে আদালতের নির্দেশে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারা মোতাবেক আদালতের পক্ষ থেকে নোটিশ জারি করা হয়েছে। বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত, নেত্রকোণা এই আদেশ প্রদান করেছেন। তবে নোটিশে উল্লেখ করা হয় আদালতের চূড়ান্ত রায় না আসা পর্যন্ত উক্ত নোটিশের জমিতে কোন পক্ষই কোন কার্যক্রম পরিচালনা করা যাবে না। আদালতের রায় অমান্য করে নোটিশের জমিতে আব্দুল খালেক, আব্দুল বারেক গংরা ঘর নির্মাণ করে যাচ্ছো।
এ বিষয়ে শনিবার আলশ্রী গ্রামে গেলে, মহর উদ্দিনের বসত ঘর একাংশ ভাংচুর করে আব্দুল খালেক গংরা নতুন ঘর নির্মাণ কাজ করছে।

এ ব্যাপারে আব্দুল খালেক জানান, যে জমিতে আমরা ঘর করতেছি এই জমি আমাদের নিজস্ব। এই জমিতে কোন মামলা নেই।
মদন থানার ওসি হাসনাত জামান জানান , এই বিষয়টি হচ্ছে আদালতের। যদি আবারও ঘর নির্মাণ করে তাহলে আদালতকেই লিখিতভাবে অবগত করতে হবে। আইনশৃঙ্খলার কোন বিষয় হলে আমার কাছে লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেব।