ময়মনসিংহের হালুয়াঘাটে নবাগত উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ফয়সাল আহমেদ-এর সাথে স্থানীয় সংবাদকর্মীদের এক পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ কনফারেন্স হলে এ সভার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাত সহ উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় নবাগত (ইউএনও) ফয়সাল আহমেদ স্থানীয় সাংবাদিকদের সঙ্গে পরিচিত হন এবং উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম ও জনসেবার মানোন্নয়নে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।
এ সময় সাংবাদিকরাও তাদের মতামত তুলে ধরেন এবং বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় আলোচনা করেন।