ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণে হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ নাসিরনগর শাখার উদ্যোগে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১- নাসিরনগর আসনের সংসদ সদস্য এম.এ.হান্নান।

ব্রাহ্মণবাড়িয়া জেলা মডেল মসজিদের খতিব ও হুফফাজুল কুরআন ফাউন্ডেশন নাসিরনগর উপজেলা শাখার সভাপতি মুফতি মোখলেসুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা রেদোয়ান আহমেদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কেএম বশির উদ্দিন তুহিন, সাংগঠনিক সম্পাদক এডভোকেট আলী আজম চৌধুরী, হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি হাফেজ মোশারফ হুসাইন,সাধারণ সম্পাদক হাফেজ মোবারক হোসাইন, জেঠাগ্রাম হাফিজিয়া মাদরাসার মুহতামিম হাফেজ হোসাইন আহমদ খান ।

প্রধান অতিথির বক্তব্যে এম.এ.হান্নান এমপি বলেন, হিফজুল কোরআন প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে হাফেজদের মেধা ও যোগ্যতা বিকাশের পাশাপাশি ধর্মীয় মূল্যবোধ চর্চা এবং ইসলামী শিক্ষার প্রসারে ইতিবাচক পরিবেশ সৃষ্টি হয়।

এ সময় ধরমন্ডল মাদ্রাসার মুহতামিম মাওলানা সাদিকুর রহমান,জমিয়তে উলামায়ে ইসলাম নাসিরনগর শাখার সাধারণ সম্পাদক মাওলানা জাহিদ হোসাইন জাহিদ,হাফেজ শাহজাহান, হাফেজ নাইমুল ইসলাম, হাফেজ মাওলানা আহসানুল্লাহ, হাফেজ মাওলানা ওসমান গনি, হাফেজ সাইফুল ইসলাম হাফেজ আল আমিন, মুফতী জুবায়ের আহমেদ সাদী, প্রমুখ উপস্থিত ছিলেন।

হিফজুল কোরআন প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন মাদরাসার ৫ পারা, ১০ পারা, ২০ পারা এবং ৩০ পারা গ্রæপে ৮৩ জন প্রতিযোগী অংশ নেয়। প্রতিযোগীতা শেষে প্রধান অতিথি এম.এ.হান্নান এমপি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।