জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগরের পক্ষ থেকে পৌর এলাকার বিভিন্ন পূজা মণ্ডপে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
​মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগরের পক্ষ থেকে তাঁর বড় ছেলে নাফিস সওদাগর পৌর এলাকার ১২টি দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেন এবং আয়োজকদের হাতে এই নগদ অর্থ সহায়তা তুলে দেন।

​মণ্ডপ পরিদর্শনকালে নাফিস সওদাগর তাঁর বাবা নজরুল ইসলাম সওদাগরের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জ্ঞাপন করেন।

​এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুব সমাজের নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সনাতন ধর্মের অনুসারীরা উপস্থিত ছিলেন।

সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগরের এই সামাজিক ও সৌহার্দ্যপূর্ণ সহায়তার জন্য পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ তাঁর ও তাঁর পরিবারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।