জামালপুরের বকশীগঞ্জে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান বিপিএম সেবা।
পরিদর্শনকালে তিনি বলেন, জামালপুরে উৎসব মুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। দুর্গাপূজা উদযাপন উপলক্ষে কোথাও কোন শঙ্কা নেই।
দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি এসআরবি, বিজিবি, আনসার সদস্য, গ্রাম পুলিশ সদস্যরা যৌথভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে।
রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় জামালপুরের বকশীগঞ্জের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান।
তিনি আরও বলেন, দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। পুলিশের গোয়েন্দা সদস্য ছাড়াও আন্যান্য বাহিনীর গোয়েন্দা সদস্যরাও মাঠে কাজ করে যাচ্ছেন। তাই নিরাপত্তা নিয়ে আশঙ্কা নেই।
পরিদর্শনকালে বিভিন্ন উদযাপন পরিষদের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।এসময় জামালপুর জেলা পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন, দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জুনাইদ আফ্রাদ, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতা রমেশ চন্দ্র রায় সহ কর্মকর্তা ও পূজা কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।