“ঘর থেকে শুরু করি দুর্যোগ সহনশীল দেশ গড়ি প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ময়মনসিংহের হালুয়াঘাটে সিবিও সদস্য, সংলাপ ফোরাম এবং সংলাপের কিশোর-কিশোরীবৃন্দ এর আয়োজনে আন্তর্জাতিক দূর্যোগ ঝুঁকি প্রশমন দিবস ২০২৬ পালিত হয়েছে।

স্বাবলম্বী উন্নয়ন সমিতির সীডস প্রকল্পের বাস্তবায়নে একযোগে কৈচাপুর ইউনিয়নে মাইজপাড়া ,ভূবনকুড়া ইউনিয়নে মাজরাকুড়া,জুগলি ইউনিয়নে রান্ধুনিকুড়ায় আন্তর্জাতিক দুর্যোগ ঝুঁকি প্রশমন দিবসে র‌্যালী, ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে বর্ণাঢ্য র‍্যালীর আয়োজন করা হয়। র‍্যালী শেষে দুর্যোগ ঝুঁকি প্রশমন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় দুর্যোগ কি? দুর্যোগের ঝুঁকি কি কি এবং তা প্রশমনে কি ধরণের প্রস্তুতি গ্রহণ করা যায় সে বিষয়ে আলোচনা করা হয়। আলোচনায় বক্তারা বলেন, দুর্যোগের আগে, দুর্যোগের সময়ে এবং দুর্যোগের পরে উদ্ভুত সমস্যা নিরসনে এবং ক্ষয়-ক্ষতির হাত থেকে রক্ষা পেতে হলে যার যার অবস্থান থেকে একযোগে প্রস্তুতি গ্রহণ এবং সে অনুযায়ী কাজ করতে হবে।

র‍্যালী এবং আলোচনা অনুষ্ঠানসমূহে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের প্রতিনিধি, ইউপি সদস্য, সিবিও সভাপতিগণ, স্বাবলম্বী উন্নয়ন সমিতির সীডস প্রকল্পের প্রোগ্রাম অফিসার মো: মনিরুজ্জামান, উপজেলা সমন্বয়কারী আশিকুর রহমান, কমিউনিটি মবিলাইজার, সিবিও সদস্য, সংলাপ ফোরাম ও সংলাপ কিশোর -কিশোরী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।