নেত্রকোনার জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার নেত্রকোনা জেলা শহরের মুক্তার পাড়া মাঠে দিনব্যাপী বৈশাখী মেলা দিনব্যাপী বৈশাখী মেলা সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বৈশাখী শোভাযাত্রা উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল হক এমপি।

বৈশাখী শোভাযাত্রায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন এমপি পত্নী ডাক্তার লুৎফা হক, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু, পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম, পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ আরিফুল ইসলাম সরদার, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রাফিকুজ্জামান,অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সুখময় সরকার,জেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক এডভোকেট মাহফুজুল হক,সাবেক যুগ্ন আহবায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত, সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক তাজউদ্দীন ফারার্স সেন্টু, পৌর বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ কামরুল হক,জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীম প্রমূখ।