শুভ মহালয়া ও শারদ উৎসব উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় ‘আর্ট ক্যাম্প’ ও শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে “শিল্পরাজ্য আর্ট স্কুল ও ডট আর্ট গ্রুপ” এর উদ্যোগে শহরের পূর্ব পাইকপাড়া রাম ঠাকুর ক্লাব সংলগ্ন ‘শ্রীশ্রী কৈবল্যভূম আশ্রমে’ শতাধিক শিশু কিশোরদের অংশগ্রহনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শিশু-কিশোরদের ক্যানভাসে শারদীয় উৎসবের রং ও আবহ ফুটিয়ে তোলার প্রতিযোগিতার পাশাপাশি গুণী শিল্পীদের অংশগ্রহণে আর্ট ক্যাম্প পরিচালনা করা হয়।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পী।

অতিথি ছিলেন সাংবাদিক উজ্জ্বল চক্রবর্তী, প্রকাশ লাল দাস, রামঠাকুর ক্লাবের সাধারণ সম্পাদক অসীম দেব, শিল্পরাজ আর্ট স্কুলের পরিচালক দীপ্ত মোদক, শিক্ষক রাজীব রায়, অনিক পাল প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, শিশু কিশোরদের মেধা ও মননশীলতা বিকাশে চিত্রাংকন প্রতিযোগিতার গুরুত্ব অপরিসীম। বিশেষ করে মহালয়ার দিনে আর্ট ক্যাম্পের মাধ্যমে শিশু কিশোররা দেবী দূর্গার স্বরুপ অঙ্কন করে মেধা ও মস্তিস্কে শক্তির এই দেবীকে গভীরভাবে ধারণ করেছে। যা বৃহৎ এই উৎসব আনন্দকে আরো বাড়িয়ে দিয়েছে। পরে অতিথিগন চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।