জার্মান নাগরিক ক্রিল লেন্ডার ওয়েবার পেনেইগা বাংলাদেশের হেরিটেজ সাইট নিয়ে কাজ করতে এসে প্রচারকের খপ্পরে পরে এপোল ল্যাপট্যাপসহ নাটোর রেলওয়ে স্টেশনে ব্যাগ হারিয়েছেন। বুধবার বিকেলে এই ঘটনা ঘটে। ক্রিল লেন্ডার ওয়েবারের ভাষ্যমতে হলুদ কটি পরিহিত লোক রেলের স্টাফ পরিচয় দিয়ে ওয়েটিং রুমে তার সাথে ঘনিষ্ঠতা তৈরি করে।
এরপর ক্রিল লেন্ডার ওয়েবার তার কাছে সরল বিশ্বাসে ব্যাগ রেখে টিকিট কাটতে গেলে সে ব্যাগ নিয়ে সটকে পড়ে।
পরে স্থানীয় সাংবাদিকদের সহযোগিতায় নাটোর সদস থানায় এসে বিষয়টি জানালে থানা পুলিশ তার ম্যাগবুক ট্র্যাক করে হারানো ল্যাপটপ উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন।
সদর থানার ওসি মনসুর রহমান জানান, বিদেশি নাগরিক হওয়ায় এবং বাংলাদেশী এনআইডি না থাকায় অনলাইনে তার জিডি গ্রহণ করা সম্ভব হচ্ছে না। তবে সদর থানা পুলিশের সুদক্ষ টিম হারানো জিনিসপত্র উদ্ধারে প্রচেষ্টা চালাচ্ছেন।