নেত্রকোনার দুর্গাপুরে মাদকবিরোধী অভিযানে আটজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদÐ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে দুর্গাপুর উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. মিজানুর রহমান।
অভিযানে দÐপ্রাপ্তরা হলেন, দুর্গাপুর পৌরশহরের মধ্যবাজার এলাকার মজিবুর রহমানের ছেলে ফয়সাল (২২), আব্দুল মজিদের ছেলে মোহাম্মদ সাত্তার (২৬), মো. রানার ছেলে সাগর (২৩), শাহাবুদ্দিনের ছেলে সৌরভ (১৯) মৃত এলাহী বক্সের ছেলে মোহাম্মদ আলম (২৫)।
অপরদিকে পৌরশহরের উৎরাইল এলাকা থেকে দক্ষিণ ভবানীপুর গ্রামের মো. তাহের উদ্দিনের ছেলে তানভীর আহমেদ বাপ্পি (৩৮), পশ্চিম উৎরাইল গ্রামের মো. কাসেম আলীর ছেলে জহিরুল ইসলাম (৩২), একই গ্রামের মো. দুলাল মিয়ার ছেলে মোহাম্মদ শাহিন (২৮) কে আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদÐ এবং এক হাজার টাকা করে অর্থদন্ড করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ (১) ধারার সারণি-১৬ অনুযায়ী এদÐ প্রদান করা হয়। এবং আসামি মোহাম্মদ আলমকে ছয় মাসের বিনাশ্রম কারাদÐ এবং পাঁচশত টাকা অর্থদন্ড করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ (৫) ধারা প্রয়োগ করা হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, উপজেলার বিভিন্ন স্থানে মাদক বিরুদ্ধে অভিযান চালিয়ে দুর্গাপুর পৌর শহরের মুক্তারপাড়া এলাকার পরিত্যক্ত বাড়ি থেকে টেপেন্টাডল ট্যাবলেট সেবনরত অবস্থায় পাঁচজনকে এবং পৌরশহরের উৎরাইল এলাকা থেকে তিনজনকে আটক করা হয়। সাতজনকে তিন মাসের বিনাশ্রম কারাদÐ ও একহাজার টাকা এবং একজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদÐ এবং পাঁচশত টাকা করে অর্থদÐ প্রদান করা হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকের বিস্তার রোধে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. মিজানুর রহমান।