নাটোরের নলডাঙ্গায় এক নারী ব্যবসা প্রতিষ্ঠান মালিককে যৌন হয়রানি, শ্লীলতাহানি এবং হুমকি-ধামকি দেওয়ার অভিযোগে মোঃ জাহাঙ্গীর আলম (৪০) নামে এক ব্যাক্তিকে মঙ্গলবার গ্রেফতার করেছে পুলিশ।

​থানায় দায়ের করা লিখিত অভিযোগ সূত্রে জানা যায়,নলডাঙ্গা থানার বাসুদেবপুরে একটি খাবারের হোটেল এর স্বত্বাধিকারী নারীকে দীর্ঘদিন ধরে বিভিন্ন কুপ্রস্তাব ও যৌন হয়রানি করে আসছিলেন বাসুদেবপুরে অবস্থিত নাটোর
কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কর্মচারী একই এলাকার মোঃ জাহাঙ্গীর আলম (৪০)।
গত ৪ অক্টোবর ২০২৬ সবাল ১১ টার দিকে ওই নারী নিজ হোটেলের বেসিনের সামনে থালা-বাসন পরিষ্কার করছিলেন। এ সময় বিবাদী জাহাঙ্গীর আলম পিছন থেকে এসে তার স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি ঘটায়। ভুক্তভোগী বাধা দিলে বিবাদী দ্রুত দোকান থেকে সটকে পড়ে।

​পরবর্তীতে একই দিন বিকেল ৪টার দিকে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভেতরে ভুক্তভোগীর স্বামী ও আত্মীয়-স্বজনরা এ ঘটনার প্রতিবাদ করলে জাহাঙ্গীর আলম তাদের গালিগালাজ করে এবং হোটেল উচ্ছেদ করে দেওয়ার হুমকি প্রদর্শন করে।

​এ ঘটনায় ভুক্তভোগী নারী নলডাঙ্গা থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযোগটি গ্রহণ করে তদন্ত শুরু করে এবং অভিযুক্ত মোঃ জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করে।

​নলডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনোয়ার জাহান বলেন,বাদী কর্তৃক এজাহার পাওয়া গিয়েছে এবং এজাহারের প্রাপ্তি সাপেক্ষে মামলা রুজু হয়েছে। মামলা রুজু হওয়ার পরে আসামীকে আটক করা হয়েছে।