শেরপুরের নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন শেরপুর-২ (নকলা ও নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য ফাহিম চৌধুরী।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে তিনি নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে যান। এ সময় তিনি হাসপাতালের ল্যাবরেটরি, স্টোর রুম, নবজাতকের এনআইসিইউ, প্যাথলজি বিভাগ এবং মহিলা ও পুরুষ ওয়ার্ড ঘুরে দেখেন।

এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির সাবেক আহব্বায়ক আলহাজ্ব মো. খোরশেদুর রহমান, উপজেলা স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ঠরা, উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্ধরা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে সংসদ সদস্য চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসা ও স্বাস্থ্যসেবার বিষয়ে খোঁজখবর ন…