সরকারের পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে হালুয়াঘাটে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ পালন করেছে উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

বৃহস্পতিবার (১ অক্টোবর) উপজেলা ও ১২টি ইউনিয়নে একযোগে প্রায় ২০০টি ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

কর্মসূচিতে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. নাজমুল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আইসিটি অফিসার আশিকুল ইসলাম ও সমাজসেবা অফিসার সানিয়াত সন্ধানী সহ আনসার ও ভিডিপির প্রশিক্ষক-প্রশিক্ষিকা, ভাতাভোগী সদস্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।