ময়মনসিংহের হালুয়াঘাটে স্কুল শিক্ষার্থীদের মাঝে মেয়াদোত্তীর্ণ কোমল পানীয় বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রির দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর)বিকালে হালুয়াঘাট পৌর শহরে মোবাইল কোর্ট আইন, ২০০৯ অনুযায়ী পরিচালিত অভিযানে ঐ অভিযুক্ত ব্যক্তিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারায় ৫ হাজার টাকা (৫,০০০/-) অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ।

এ সময় তিনি জানায়, জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণ এবং বাজারে নিরাপদ ও মানসম্মত পণ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।