ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার নৈয়ারীকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত রয়েছেন পাঁচজন শিক্ষক।

বিপরীতে বিদ্যালয়ে উপস্থিত শিক্ষার্থী উপস্থিতির সংখ্যা মাত্র সাতজন। শিক্ষার্থী-শিক্ষকের এমন অস্বাভাবিকব্যবধান ঘিরে উঠেছে নানা প্রশ্ন। বিদ্যালয়টি ১৯৮৮ খ্রি. রেজিষ্টার প্রাথমিক বিদ্যালয় হিবেসে প্রতিষ্ঠিত হয়ে বর্তমানে সরকারি প্রাঃ বিদ্যালয়ে উন্নীত হলেও শিক্ষার্থীর উপস্থিতি দিনেদিনে হ্রাস পাচ্ছে । বিদ্যালয়ে সকাল- বিকাল ২ শিফটে মোট ১৩৩ জন শিক্ষার্থীর মধ্যে বিকেলের শিফটে ৩৩ জন শিক্ষার্থী রয়েছে।

সরেজমিনে বৃহস্পতিবার বিদ্যালয়ে উপস্থিত হয়ে দেখা মিলেছে মাত্র ৭ জন শিক্ষার্থীর। এমন অবস্থার জন্য অভিাবকদের দায়ী করলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জীবন নাহার। অথচ শিক্ষার্থী অভিভাবক তারা মিয়া জানায়, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের স্বেচ্ছাচারিতা এবং দাম্ভিকতার কারনে এমটি ঘটছে । অভিভাবক মোশারফ হোসেন জানান, প্রধান শিক্ষকের নিকট কোন ধরনের অভিযোগ নিয়ে গেলে তার কোন প্রতিকার নাকরে উল্টো আমাদের সাথে অসদাচরন করেন ।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেলিমা আক্তার খাতুন জানান, বিদ্যালয়টিতে ম্যানেজিং কমিটি নিয়ে অভিভাবদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে । ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে এ বিষয়ে নোটিশ করা হয়েছেঅনতি বিলম্বে এটি নিরসন করার জন্য।