নাটোরের গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিধবা ভাতার রেজিস্ট্রেশন করে দেয়ার কথা বলে নারীকে ধর্ষনের অভিযোগ উঠেছে।এ ঘটনায় গুরুদাসপুর থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।

অভিযোগে বলা হয়,সোমবার সকালে উপজেলার খুবজীপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মনিরুল ইসলাম দোলনের খুবজীপুর বাজার সংলগ্ন বাড়িতে যান স্বামী পরিত্যাক্তা এক নারী।

তিনি মোবাইল ফোনে বিধবা ভাতার রেজিষ্ট্রশন করে দেয়ার অনুরোধ জানান।

এসময় ইউপ চেয়ারম্যান দোলন ওই নারীকে পাশেই অবস্থিত আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী মরহুম আব্দুল কুদ্দুসের বাসায় যেতে বলেন।

সেখানে গিয়ে বাসায় কোন মানুষ দেখতে না পেয়ে ওই নারী বের হয়ে আসার সময় দোলন সেখানে প্রবেশ করে।পরে ওই নারীকে জোরপূর্বক ঘরের ভেতর টেনে নিয়ে গিয়ে ধর্ষন করে পালিয়ে যায়।

ইউপি চেয়ারম্যান দোলন সাবেক প্রতিমন্ত্রীর আপন ভাতিজা।গুরুদাসপুর থানার ওসি আব্দুল হান্নান জানান মেডিকেল রিপোর্টে ধর্ষনের আলামত পাওয়া গেছে।অভিযুক্তকে ধরতে অভিযান চলছে।