বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. হারুন অর রশিদকে ইন্টারডিসিপ্লিনারি ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটি (আইআইএফএস)-এর সহযোগী পরিচালক নিযুক্ত করা হয়েছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে এ সংক্রান্ত আদেশনামা জারি করা হয়।
আদেশে বলা হয়, অধ্যাপক হারুন অর রশিদ ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির অধ্যাপক ও আইআইএফএসের বিদায়ী সহযোগী পরিচালক প্রফেসর ড. ফাহমিদা খাতুনের স্থলাভিষিক্ত হয়েছেন এবং তিনি নিজ বিভাগীয় দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে আগামী দুই বছরের জন্য এই পদে নিয়োগ পেয়েছেন।
আদেশ অনুযায়ী, দায়িত্ব পালনকালে প্রফেসর রশিদ বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়ম অনুসারে মাসিক পাঁচ হাজার পাঁচশত টাকা হারে দায়িত্ব ভাতা পাবেন।