তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী’র বিশেষ সহকারী হিসেবে মো. সাদ্দাম হোসেন কে নিয়োগ করা হয়েছে। রবিবার তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সাদ্দাম হোসেন কে নিয়োগ (অবৈতনিক)দেওয়া হয় ।

সাদ্দাম হোসেন নান্দাইল উপজেলা ছাত্রদলের সদস্য সচিব। তিনি নান্দাইলের সার্বিক কার্যক্রম সমন্বয় এবং রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকান্ড সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে কাজ করবেন।

এছাড়া তিনি তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী’র পক্ষে নির্বাচনী এলাকার বিভিন্ন কার্যক্রম সমন্বয়, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রক্ষা করবেন। নিয়োগ পত্রে উল্লেখ করা হয় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ নিয়োগ বলবৎ থাকবে।