সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি এই প্রতিপাদ্য নিয়ে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) লাকসাম ইউনিট এর আয়োজনে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২১ সেপ্টেম্বর (সোমবার) বিকেলে ঢাকা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম বাইপাসের হাউজিং এস্টেট এলাকায় দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি-এমআইপিএস প্রকল্প পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) লাকসাম ইউনিটের কো-অর্ডিনেটর জাফর আহমেদের সঞ্চালনায় ওই মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
এ সময় মানববন্ধন কর্মসূচীতে অংশগ্রহণ করেন, পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) লাকসাম ইউনিটের পিস এম্বাসেডর সিরাজুল হক, নাজনীন আক্তার নিপা, সদস্য আরিফুর রহমান স্বপন, সেলিম চৌধুরী হীরা, মো. কামাল উদ্দিন, আওরঙ্গজেব খান রুবেল, ইউনুছ মজুমদার, জেসমিন আক্তার, রাশিদা বেগম, কামরুল হাসান সবুজ, শহীদুল ইসলাম, পলাশ পদ্ম বৈষ্ণব, আবদুল মমিন মজুমদার, আহসান হাবীব, আবদুর রহমান, দৈনিক যুগান্তর লাকসাম প্রতিনিধি এমএ মান্নানসহ বিভিন্ন শ্রেণি পেশার নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা লাকসামে সকল ক্ষেত্রে শান্তিপূর্ণ সহাবস্থান ও সম্প্রীতি প্রতিষ্ঠায় সকল রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ সকল দলের নেতাকর্মীদেরকে নিজ নিজ অবস্থান থেকে রাজনৈতিক প্রতিহিংসা থেকে বিরত থেকে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার আহবান জানান।