ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৬০ কেজি গাঁজাসহ মোঃ মোহন মিয়া-(৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে এসআরবি (র্যাব)।
গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯, সিপিসি-১- ব্রাহ্মণবাড়িয়ার একটি দল রোববার গভীর রাতে বিজয়নগর উপজেলার কালাছড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মোহন মিয়া কালাছড়া গ্রামের রুহুল আমিনের ছেলে। সোমবার দুপুরে এসআরবি-৯ থেকে পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।
প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯, সিপিসি-১- ব্রাহ্মণবাড়িয়ার একটি দল রোববার গভীর রাত আড়াইটার দিকে বিজয়নগর উপজেলার কালাছড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় এসআরবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় মোহন মিয়াকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৬টি বস্তার ভেতর থেকে পলিথিন মোড়ানো অবস্থায় ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় বিজয়নগর থানায় একটি মামলা দায়ের করে গ্রেপ্তারকৃত মোহন মিয়াকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।