বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন অনুষদের ৬০তম ব্যাচের ২৩তম ইন্টার্নশিপ একাডেমিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পশুপালন অনুষদের ডিন ও আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. বাহানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বাংলাদেশের সদস্য অধ্যাপক ড. মাসুমা হাবিব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরকার, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ মোশারফ হোসেন এবং কৃষি অনুষদের ডিন ও ছাত্রবিষয়ক উপদেষ্টা ড. জি. এম. মুজিবুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানকে বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতার সঙ্গে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, ইন্টার্নশিপ শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা অর্জনের পাশাপাশি ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রস্তুত হতে সহায়তা করে।
অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষপর্বে ইন্টার্নশিপে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে একাডেমিক পুরস্কার বিতরণ করা হয়।