ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের ওপারে মো. শাকিল এক বাংলাদেশি শিশুর লাশ পাওয়া গেছে। রবিবার গভীর রাতে বিএসএফ তার লাশ নিয়ে যায়।
শাকিল উপজেলার সীমান্তবর্তী গ্রাম আব্দুল্লাহপুরের মালু মিয়ার ছেলপ। গত দু’দিন দরে সে নিখোঁজ ছিলো। শাকিল মানসিকভাবে অসুস্থ ছিলো বলে পরিবারের লোকজন জানায়।
পরিবারের সদস্যরা জানান, মানসিকভাবে অসুস্থ শাকিল শুক্রবার থেকে নিখোঁজে ছিলো। শনিবার রাতে আব্দুল্লাহপুর সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশে ভারতীয় অংশের লংকা মোড়া এলাকায় এক শিশুর লাশ পড়ে থাকতে দেখা যায়। বিজিবি-বিএসএফ বিষয়টি নিয়ে আলোচনা করে। শাকিলের পরিবারের সদস্যরা লাশ সনাক্ত করে। তবে লাশটি ভারত সীমানায় পাওয়া গেছে বলে সেখানকার পুলিশ এসে নিয়ে যায়।
বিজিবি সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ জানান, লাশটি ভারতীয় অংশে থাকায় বিজিবি-বিএসএফ ও দুই দেশের পুলিশের আলোচনার মাধ্যমে সেদেশে নিয়ে যাওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে প্রক্রিয়া অনুযায়ি লাশ দেশে আনা হবে।
