ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের হয়ে গোপন বৈঠক করার অভিযোগে চার নারীকে পুলিশ। গত বৃহস্পতিবার বিকেলে পৌর এলাকার রাধানগর কলেজপাড়া থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, আখাউড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার, আখাউড়া পৌর সভার সাবেক কাউন্সিলর রেখা বেগম, কলেজপাড়ার ফাতেমা বেগম, দেবগ্রামের নাজমা বেগম।
তারা প্রত্যেকেই যুব মহিলা লীগের হয়ে বিভিন্ন সময়ে কাজ করেছেন বলে পুলিশ জানিয়েছে। তাদের বিরুদ্ধে আখাউড়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছে পুলিশ।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অরাজকতা সৃষ্টির জন্য তারা গোপন বৈঠকে মিলিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করে মামলা দায়ের করা হয়েছে।
