উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের ইংরেজি ভাষার দক্ষতা উন্নয়নে বিনা মূল্যে IELTS, PTE ও Spoken English-এর প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহায়তা দেওয়ার লক্ষ্যে যাত্রা শুরু করেছে CGS English Academy। Crystal Global Study (CGS)-এর উদ্যোগে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

১৮ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার বিকেল ৫টায় জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় CGS English Academy-এর গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন Crystal Group-এর Managing Director Engineer Md. Forhad Hossain এবং Engineer Aminur Rahman Rasel।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে Engineer Md. Forhad Hossain বলেন, উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে আগ্রহী অনেক শিক্ষার্থী ইংরেজিতে কথা বলা ও যোগাযোগের ক্ষেত্রে ভয় এবং সংকোচ অনুভব করেন। পাশাপাশি Reading, Speaking, Listening ও Writing-এ দুর্বলতার কারণে অনেকেই কাঙ্ক্ষিত প্রস্তুতি নিতে পারেন না।

তিনি বলেন, এসব বিষয় বিবেচনায় নিয়ে CGS English Academy শিক্ষার্থীদের প্রয়োজনীয় guideline ও support সম্পূর্ণ বিনা মূল্যে দেওয়ার উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা ইংরেজি ভাষার দুর্বলতা কাটিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে উচ্চশিক্ষার প্রস্তুতি নিতে পারবেন বলে আশা করা হচ্ছে।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১ জুলাই যাত্রা শুরু করা Crystal Global Study বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে। প্রতিষ্ঠানটির দাবি, Australia, UK, New Zealand, Malaysia, Cyprus, Malta, Ireland, Hungary, Romania, Italy, Spain, Greece, Finland, France ও Lithuania-সহ বিভিন্ন দেশে বিভিন্ন বিষয়ে ৪৫০ জনের বেশি শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ করে দেওয়া হয়েছে। তাঁদের অনেকে বর্তমানে সংশ্লিষ্ট দেশগুলোতে পড়াশোনা করছেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

CGS English Academy-এর নতুন এই উদ্যোগের মাধ্যমে বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীরা IELTS, PTE ও Spoken English-এর প্রস্তুতিতে প্রয়োজনীয় ভাষাগত দক্ষতা ও দিকনির্দেশনা পাওয়ার সুযোগ পাবেন বলে জানিয়েছে CGS।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় আত্মবিশ্বাস বাড়ানো এবং উচ্চশিক্ষার প্রস্তুতিকে আরও সহজ করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।